News cover
16 days ago

কক্সবাজারের নয়ন সাধু হত্যা মামলার প্রধান আসামি 'একপিচ্চা' গ্রেপ্তার

generalpublished22 views

কক্সবাজারের খুরুশকুলে বহুল আলোচিত নয়ন সাধু হত্যাকাণ্ডের অন্যতম প্রধান আসামি মোঃ আবদুর রহমান ওরফে ‘একপিচ্চা’কে গ্রেপ্তার করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।

শুক্রবার (৭ আগস্ট) খুরুশকুলের হামজার ডেইল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে কক্সবাজার সদর থানা পুলিশ। পরে শনিবার (৮ আগস্ট) দুপুরে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাকে কক্সবাজার জেলা আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কক্সবাজার সদর থানা পুলিশ সূত্রে জানা যায়, নয়ন সাধু নিখোঁজ হওয়ার পর এবং পরবর্তী সময়ে তার মরদেহ উদ্ধারের ঘটনায় পুলিশ ছায়া তদন্ত শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার হামজার ডেইল এলাকায় আত্মগোপনে থাকা আব্দুর রহিমের অবস্থান শনাক্ত করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৯ এপ্রিল রাত আনুমানিক ৯টার দিকে অজ্ঞাতপরিচয় কয়েকজন ব্যক্তি খুরুশকুলের শিব কালী মন্দির প্রাঙ্গণ থেকে সেবায়েত নয়ন সাধুকে ডেকে বাইরে নিয়ে যায়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

নিখোঁজের তিন দিন পর, ২২ এপ্রিল কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের পূর্ব হামজার ডেইল পাহাড়ি এলাকায় একটি গাছের সঙ্গে গলায় কাপড় পেঁচানো এবং আগুনে অর্ধপোড়া ক্ষতবিক্ষত অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, তাকে প্রথমে হত্যা করে গাছে ঝুলিয়ে আগুনে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।

এ ঘটনা প্রকাশ্যে আসার পর পুরো এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এবং সনাতনী সম্প্রদায়ের মানুষের মধ্যে গভীর উদ্বেগ দেখা দেয়।

অভিযুক্ত 'একপিচ্চা' গ্রেপ্তারের পর পুলিশ জানিয়েছে, তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে এই নৃশংস হত্যাকাণ্ডের নেপথ্য কারণ উদঘাটন এবং ঘটনায় জড়িত বাকি আসামিদের দ্রুত আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে। ভুক্তভোগী পরিবার ও স্থানীয় অধিবাসীরা অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Community Trust Score: 100%
Uzzwal Dhali
Alok Basu
+2
0 comments
0 replies
Guest avatar
Join the discussionLogin or register to post your comment.