News cover
17 days ago

ভারতের প্রধানমন্ত্রীর ভিডিও লুকানোর ঘটনায় ক্ষমা চাইলেন মার্ক জুকারবার্গ

generalpublished9 views

ভারতের প্রধানমন্ত্রীর ভিডিও লুকানোর ঘটনায় ক্ষমা চাইলেন মার্ক জুকারবার্গ

১৪০ কোটির বাজার পৃথিবীর কোন ব্যবসায়ী দেশ হারাতে চাইবে না। কয়েকদিন আগে ভারতের প্রধানমন্ত্রীর একটি ভিডিও বক্তব্য মেটা (ফেসবুক) তাদের ওয়াল থেকে ৫ ঘন্টা লুকিয়ে রেখেছিল! এই ঘটনায় ভারত সরকার তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছিল এবং মেটা (ফেসবুক) কর্তৃপক্ষকে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে বলেছিল!

অবশেষে আজকে মেটার (ফেসবুক) প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইলেন।

যদিও "মেটা" কর্তৃপক্ষ প্রথমে এই ঘটনাকে 'অ্যালগরিদমজনিত ত্রুটি'-র দোহাই দিয়ে ৫ ঘন্টা লুকিয়ে রেখেছিল এবং পর ভিডিওটি পুনরায় ওয়ালে দৃশ্যমান করে। কিন্তু ভারত সরকার তা মানতে নারাজ এবং আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার আর্জি জানিয়েছিল। তারপর আজকে জুকারবার্গ আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়ে নিলেন!

আসলে একটি দেশের জনগণকে যদি মানব সম্পদে রূপান্তরিত করা যায় তাহলে তা কখনোই একটি দেশের জন্য বোঝা হয় না। বরং পৃথিবীর সকল দেশের জন্য আশীর্বাদ হয়ে ওঠে। এখানে উদাহরণ হিসেবে উল্লেখ করা যায়, এই মুহূর্তে বিশ্বের যত নামিদামি জায়ান্ট কোম্পানিগুলো রয়েছে তাদের অধিকাংশ কোম্পানির সিএ/ গুরুত্বপূর্ণ পদে ভারতীয়দের একছত্র রাজত্ব চলছে। সময়ের সাথে সাথে ভারতীয়রা শিক্ষা দীক্ষা বিজ্ঞান উন্নত প্রযুক্তির সাথে নিজেদের আপডেট করে নিচ্ছেন। আর এ কারণেই বহির্বিশ্বে তাদের জয়জয়কার।

Uzzwal Dhali
Trishna Roy
Dip Kar
+3
0 comments
0 replies
Guest avatar
Join the discussionLogin or register to post your comment.